বেদানা খেলে কি সত্যিই রক্ত বাড়ে জেনে নিন
বেদানা খেলে কি সত্যিই রক্ত বাড়ে ?
বেদানা খুবই মিষ্টি রসালো এবং দানা জাতীয় একটি ফল । এটি খেতে যেমন সুস্বাদু, তেমনি এর উপকারিতাও অনেক বেশি । এটি খেলে আপনার বিভিন্ন ধরনের সমস্যা দূর হয়ে যাবে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ।
চকচকে লাল দানার রসে ভরা বেদানা । শরীরের ক্লান্তি দূর করতে বা অসুস্থ রোগীকে চাঙ্গা করতে যুগ যুগ ধরে বেদনার ব্যবহার হয়ে আসছে । সাধারণত একটি ধারণা প্রচলিত আছে যে বেদনা খেলে শরীরে দ্রুত রক্ত তৈরি হয় । কিন্তু আসলে কি এটা সত্য ? চলুন জেনে নেওয়া যাক ।
পেজ সূচিপত্রঃ বেদানা খেলে কি সত্যিই রক্ত বাড়ে তা নিয়ে আজ আমরা আলোচনা করব
- বেদানা কি ?
- রক্ত বাড়াতে বেদানার গুরুত্ব
- হার্টের সুরক্ষা
- উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ
- রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
- শরীরের ক্লান্তি দূর করে
- ত্বকের উজ্জ্বলতা
- হজম শক্তি বৃদ্ধি
- ডায়রিয়া হলে বেদানা
- বেদানা কেমন করে খাবেন ?
- বেদানা খাওয়ায় সতর্কতা
- শেষ কথা
বেদানা কি ?
লাল লাল দানার মত যে ফলটি রয়েছে তার নাম বেদানা । এটিকে আমরা ডালিমও বলে থাকি
। এটি খেতে মিষ্টি এবং সুস্বাদু । বেদানা ও ডালিম একই, তবে কিছু পার্থক্য
রয়েছে । দুটি খেতেই খুব মজা এবং এটি খেলে আমাদের শরীরের রক্ত বৃদ্ধি পায় ।
এটি হজম শক্তি বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় । এছাড়াও বিভিন্ন
সমস্যা হলে, সে সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ।
বেদানা খেতে যেমন সুস্বাদু, ঠিক তেমনি ভাবে বেদানা খাওয়া আমাদের শরীরের জন্য
অনেক উপকারী । বেদানা খেলে শরীরের ক্লান্তি দূর হয় এবং শরীর চাঙ্গা করে দেয় ।
বিশেষ করে অসুস্থ রোগীকে বেদনা খাওয়ানো হয় । যাতে করে তাড়াতাড়ি সুস্থ হয়ে
যায় । তাই বুঝতেই পারছেন বেদনা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ।
রক্ত বাড়াতে বেদানার গুরুত্ব
রক্তের প্রধান উপাদান হিমোগ্লোবিন বাড়াতে আয়রন বা লোহা অপরিহার্য । বেদানায়
প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, প্রোটিন, ফাইবার এবং অন্যান্য পুষ্টিগুণ
রয়েছে । তবে শুধু আয়রন থাকলেই রক্ত বাড়াতে পারে না । আয়রন শোষণের জন্য শরীরে
ভিটামিন সি প্রয়োজন । আর বেদানা তে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে
।
বেদানার বিশেষত্ব হল, এতে আয়রন এবং ভিটামিন সি দুটি প্রচুর পরিমাণে রয়েছে ।
তাই বুঝতেই পারছেন বেদানা খেলে আপনার শরীরে কি পরিমানে রক্ত বাড়বে । তাই
রক্ত বাড়ানোর জন্য বা শরীরে হিমোগ্লোবিন বাড়ানোর জন্য আমরা নিয়মিত বেদানা বা
বেদানার রস খেতে পারি । এর কোন বিকল্প নেই । বেদানা চিবিয়ে খাওয়া বেশি ভালো
।
হার্টের সুরক্ষা
বেদানায় বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে । তার মধ্যে একটি হচ্ছে হার্টের সুরক্ষা ।
হার্ট আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ । এটির কোন সমস্যা হলে,
আমাদের শরীর নিস্তেজ হয়ে পড়বে । তাই হার্ট ভালো রাখা আমাদের অনেক
গুরুত্বপূর্ণ একটি কাজ । বেদানার শক্তিশালী এন্টিঅক্সিডেন্ট রক্তে
কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং ধমনীর ব্লক প্রতিরোধ করে ।
যার ফলে হৃদ রোগের ঝুঁকি কমায় । তাই বুঝতেই পারছেন হার্ট সুরক্ষার জন্য
বেদানা বা বেদানার রস কতটা গুরুত্বপূর্ণ । তাই যাদের হার্টের সমস্যা আছে তারা
নিয়মিত বেদানা ফল খেতে পারেন । আর যাদের এই সমস্যা নেই, তারাও নিয়মিত খাবেন
যাতে করে এই সমস্যাটা না হয় । এটি খেলে আপনার হার্ট ভালো থাকবে এবং সচল থাকবে
।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ
উচ্চ রক্তচাপ এর সমস্যায় যারা ভুগছেন, তারা নিয়মিত বেদানা বা বেদানার রস খেতে
পারেন । এটি আপনার শরীরে ওষুধের মত কাজ করবে । কারণ বেদানা বিভিন্ন রোগে ওষুধের
মতো কাজ করে থাকে । অনেক রোগের ক্ষেত্রে ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকেন, বেদানার
রস খাওয়ার জন্য । তাই এই সকল সমস্যার জন্য আপনি বেদানার রস খাবেন ।
তাই বুঝতেই পারছেন বেদানা বা ডালিম আপনার শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ । এটি
রক্তনালীর প্রদাহ কমায় । এটি আপনার শরীরকে সুস্থ রাখবে এবং সতেজ রাখবে । তাই
বেদনার রস আমাদের জন্য খুবই কার্যকরী একটি ফল । এটি খেতে অনেক সুস্বাদু সবাই খেতে
খুব পছন্দ করে । ছোট বাচ্চারাও অনেক পছন্দ করে ।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
বেদনায় প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে এবং পুষ্টিগুনে ভরা । এতে প্রচুর পরিমাণে
ভিটামিন সি রয়েছে । ভিটামিন সি রয়েছে যার ফলে সর্দি, কাশি ও সাধারণ সংক্রমণ
থেকে শরীরকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে । ভিটামিন সি
শুধু সর্দি কাশি নয়, এটি বিভিন্ন কাটা, ঘা এবং ক্ষত সারাতেও মোক্ষম ভুমিকা পালন
করে ।
তাই ভিটামিন সি এর অভাবে যে সকল রোগ হয়, সে সকল রোগ বালাই থেকে রক্ষার
জন্য নিয়মিত বেদনা খেতে পারেন । যে সকল ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে,
সে সকল ফল আমরা রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য নিয়মিত খেতে পারি । তাই বুঝতেই পারছেন
বেদনা আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ । এছাড়াও শরীরে ভিটামিন সি এর
অভাব দূর করতে আমরা নিয়মিত বেদানা খেতে পারি ।
শরীরের ক্লান্তি দূর করে
বেদানায় যে সকল গুনাবলী রয়েছে তার মধ্যে একটি হচ্ছে, এটি খেলে শরীরের ক্লান্তি
দূর করে । তাই বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন অসুস্থ রোগীকে সুস্থ করার জন্য বেদানা বা
বেদানার রস খাওয়ানো হয় । ডাক্তাররাও এ ধরনের পরামর্শ দিয়ে থাকেন । তাই আমরা
সুস্থ স্বাভাবিক মানুষও যদি ক্লান্তি বোধ করি, তাহলে এই ক্লান্তি দূর করার জন্য
বেদানা খেতে পারি ।
বেদানা যারা এমনি খেতে পারি, তারা বেদনার দানা ছড়িয়ে চিবিয়ে খেতে পারি । আর
যারা অসুস্থ রোগী খেতে পারেন না, তাদেরকে বেদনা ছড়িয়ে সেটার রস বের করে
খাওয়ানো হয় । তাই অসুস্থ রোগীকে সুস্থ করার জন্য আমরা বেদনা খাওয়াতে পারি ।
তার পাশাপাশি আমরাও সুস্থ থাকার জন্য বেদানা নিয়মিত খেতে পারি । এতে আমাদের শরীর
চাঙ্গা থাকবে ।
ত্বকের উজ্জ্বলতা
আমাদের ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা হয় বা সমস্যা হতে দেখা যায় । তাই সকল সমস্যা
দূর করার জন্য আমরা বিভিন্ন ধরনের ফেসপ্যাক ব্যবহার করে থাকি । এছাড়াও ত্বকের
যত্নে বিভিন্ন ধরনের জিনিস ত্বকে ব্যবহার করে থাকি । তার পাশাপাশি যদি আমরা
পুষ্টিকর কিছু খাবার খাই, তাহলে আমাদের ত্বকের উজ্জ্বলতা আরও বেড়ে যাবে ।
অক্সিজেন সংযুক্ত হওয়ায়, বেদানা বয়সের ছাপ দূর করে এবং ত্বকের উজ্জ্বলতা
বজায় রাখতে সাহায্য করে । তাই বুঝতে পারছেন আমাদের বয়সের দূর করার জন্য এবং
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য আমরা নিয়মিত বেদনা খেতে পারি । তাই আমাদের
শরীরের পাশাপাশি আমাদের ত্বকের জন্যও বেদানা খুবই উপকারী একটি ফল ।
হজম শক্তি বৃদ্ধি
বেদানার আরও একটি গুণাবলী হচ্ছে এটি খেলে হজম শক্তি বৃদ্ধি পায় । হজম শক্তি
আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় । কারণ আমরা যে খাবারটাই খায়
না কেন, সেটা যদি হজম না হয় তাহলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হবে । আবার
রোগবালায় দেখা দিতে পারে । তাই খাবারগুলো সঠিকভাবে হজম হওয়া খুবই জরুরী ।
আর এই বেদানা খেলে আমাদের হজম শক্তি বৃদ্ধি পায় । অর্থাৎ খাবারগুলো সঠিকভাবে হজম
হয় । এতে থাকা ফাইবার বা আঁশ হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য
দূর করে । তাই নিয়মিত বেদানা খেলে আপনার এ সকল সমস্যাগুলো দূর হয়ে যাবে । তাই
বেদানা আমাদের হজম প্রক্রিয়ার জন্য খুবই ভাল এবং কার্যকারী ।
ডায়রিয়া হলে বেদানা
আমাদের প্রচলিত একটি কথা আছে, যে ডায়রিয়া হলে বেদানা খেলে ভালো হয় । হ্যাঁ,
কথাটা সত্যি । ডায়রিয়া, আমাশয় এ সকল সমস্যার ক্ষেত্রে বেদানা খুবই
কার্যকরী একটি ফল । এটি আপনার শরীরে ঠিক ঔষুধের মত কাজ করবে । আপনি যদি এ সময়
বেদানা খান তাহলে দেখবেন আপনার ডায়রিয়া বা আমাশয় তাড়াতাড়ি ভালো হয়ে গেছে ।
এটি সত্যি কার্যকর একটি ফল । তাই বেদানা খেলে আপনার বিভিন্ন ধরনের সমস্যা থেকে
আপনি মুক্তি পাবেন । তাই এর সকল সমস্যা থেকে, তাছাড়া আরও বিভিন্ন ধরনের সমস্যা
থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি নিয়মিত বেদানার রস বা বেদানা খেতে পারেন। এতে কোন
সমস্যা নেই ।
বেদানা কেমন করে খাবেন ?
বিশেষজ্ঞদের মতে বা ডাক্তাররা বলেন বেদানার রস করে খাওয়ার চেয়ে এর দানাগুলো
চিবিয়ে খাওয়া বেশি উপকারি । কারণ রসে প্রচুর চিনি ও ক্যালরি থাকে এবং রস করার
ফলে প্রয়োজনীয় ফাইবার নষ্ট হয়ে যায় । তাই আপনি সব সময় বেদানা চিবিয়ে খাওয়ার
চেষ্টা করবেন । তবে যদি কোন সমস্যা হয় তাহলে তো কিছু করার থাকে না ।
আরও পড়ুন ঃ আপেল কি সকলের খাওয়া উচিত বা খেতে পারে ?
কিন্তু যারা চিবিয়ে খেতে পারেন না বা বয়স্ক তারা টাটকা রস খেতে পারেন । এতেও
কিছুটা হলে আপনি পুষ্টিগুণ পাবেন । তবে বাজারজাত করা বোতলের জুস এড়িয়ে চলাই
ভালো । কারণ যেগুলো বাজারজাত করা জুস পাওয়া যায়, সেগুলোতে পুষ্টিগুণ তেমন কিছু
থাকে না । বরঞ্চ এতে ক্ষতিকর মেডিসিন মিশানো থাকে । যাতে জুসটা অনেক দিন ভালো
থাকে ।
বেদানা খাওয়ায় সতর্কতা
বেদানা পুষ্টিগুণে ভরপুর হলেও এটি সকলের জন্য সমান পুষ্টি দিতে পারে না বা সকলের
জন্য সমান নয় । যেমন বেদানায় প্রাকৃতিক শর্করা বেশি থাকে । তাই রক্তের সুগারের
মাত্রা অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত । এটি ডায়াবেটিস রোগীদের
জন্য কিছুটা হলে বিপদজনক । তাই ডায়াবেটিস রোগীদের না খাওয়াই ভালো ।
এতে প্রচুর পটাশিয়াম থাকে তাই কিডনি রোগীদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া
জরুরী । এছাড়াও যারা নিম্ন রক্তচাপে ভুগছেন, যারা লো ব্লাড প্রেসারের ওষুধ খান
তারা নিয়মিত বেদানা খাওয়ার আগে সাবধান থাকুন । কারণ এটি রক্তচাপ আরো কমিয়ে
দিতে পারে । তাই যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের ক্ষেত্রে এই ফলটি কার্যকরী
।
শেষ কথা
বেদানা খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি ফল । এটি খেতে যেমন সুস্বাদু, ঠিক
তেমনি বিভিন্ন রোগের ওষুধ হিসেবে কাজ করে থাকে । বেদানা সরাসরি রক্ত তৈরি করে না
বরং রক্ত তৈরির কাঁচামাল যেমন আয়রন, ভিটামিন, পটাশিয়াম সরবরাহ করে থাকে । তাই
রক্তস্বল্পতা দূর করতে এবং শরীরকে ভেতর থেকে সতেজ রাখতে নিয়মিত একটি করে বেদানা
খাবার অভ্যাস করা যেতে পারে ।
এতে করে আমাদের শরীর ভিতর থেকে সুস্থ এবং প্রাণবন্ত হয়ে উঠবে । আমাদের শরীর যখন
সুস্থ থাকবে তখন আমাদের ত্বকও সুন্দর এবং সতেজ ও প্রাণবন্ত থাকবে । আর্টিকেলটা
কেমন হয়েছে কমেন্টে জানাবেন । কোন ভুল ত্রুটি হলে মাফ করবেন । সবাই ভাল থাকবেন,
সুস্থ থাকবেন । সবাইকে অনেক ধন্যবাদ ।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url